Sunday, September 13

শিক্ষার্থীদের সড়ক অবরোধে গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় জাবালে ‍নূর বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মাঠে নেমে বিক্ষোভ করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে সড়কে দ্বিতীয় দিনের মতো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবস্থান ও অবরোধ শুরু করেন তারা।

এরপর ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, ধানমণ্ড, নাবিস্কো, কাকরাইল, শাহবাগ, মতিঝিল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

প্রায় কয়েক শ শিক্ষার্থীর সড়ক অবরোধের কারণে শাপলা চত্বরে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভ স্লোগানের এক পর্যায়ে শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন।

দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে প্রায় এক হাজার শিক্ষার্থী অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন মিরপুর শহিদ পুলিশ স্মৃতি কলেজের এক শিক্ষার্থী। এ ছাড়াও গুরুতর আহত হয় আরো দুইজন। আহতদের মিরপুর গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর ১টা থেকে উত্তরার কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা উত্তরার জসীমউদ্দীন মোড়ে অবরোধ করেন। এ সময় পুলিশ ও র্যাবের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধের ফলে উত্তরা-বিমানবন্দর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এবং রামপুরা-বাড্ডা সড়কেরও। বাড্ডায় বিক্ষোভে রাস্তায় নেমেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.