Monday, September 7

শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা: ডা. দীপু মনি

0

বিভিন্ন কারণ দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার চাঁদপুর সদর উপজেলায় নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ এবং অন্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দীপু মনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরেপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে, সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করা হবে।
সরকারের উন্নয়নকর্মকাণ্ড তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ঝরে পড়া রোধসহ প্রতিটি শিশুকে স্কুলমুখী করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করা হবে।
শিক্ষার মান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সবকিছু করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.