শুরুতেই ৩ উইকেটরে পতন বাংলাদেশ দলের। প্যাট কামিন্সের একের পর এক আঘাতে সাজঘরে ফিরে গেলেন সৌম্য(৮), ইমরুল(০) এবং সাব্বির(০)।
তামিম ২১বলে ১২ এবং সাকিব ৭ বলে ৫রান নিয়ে ব্যাটিং করছেন। বাংলাদেশের সর্বশেষ স্কোর ৭ ওভারে ৩ উইকেটে ২৮ রান।
এর আগে হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অল-রাউন্ডার নাসির হোসেন স্থান পেয়েছেন একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হলো। ধারণা অনুযায়ীই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের পেস সঙ্গী হয়েছেন শফিউল ইসলাম।
সাকিব আল হাসানের দুই ঘূর্ণিসঙ্গী মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। তামিম ইকবালের ওপেনিং পার্টনার যথারীতি সৌম্য সরকার। ৩ নম্বরে ব্যাট করছেন ইমরুল কায়েস। তবে চমক জাগিয়ে ৪ নম্বরের নামটি সাব্বির রহমানের! ৭ নম্বরে যথারীতি নিজের জায়গা ফিরে পেয়েছেন বহুল আলোচিত নাসির হোসেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।