অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছে জনপ্রিয় দৈনিক ভোরের ডাক। দীর্ঘ ২৭ বছর পার করে গতকাল রোববার ২৮তম বর্ষে পাদার্পণ উপলক্ষে সকাল ৯টায় দৈনিক ভোরের ডাকের অগণিত লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলন কক্ষ মিলন মেলায় পরিণত হয়। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কিরন শর্মা।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাজহারুল হক শাহ্ চৌধুরী বলেন, সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের কথা বলতে গিয়ে অনেকের বিরাগ ভাজন হন। তবুও দেশ ও জাতির স্বার্থে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের লিখতে হয়।
ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মঈনুদ্দীন কাদেরী শওকত বলেন, সংবাদপত্র সমাজের প্রতিচ্ছবি। দেশের খুটিনাটি সবই তুলে ধরা হয় সংবাদপত্রে। উন্নত প্রযুক্তির আবহে যতই ডিজিটাল পদ্ধতি হোকনা কেন, সংবাদপত্র ঠিকই আরো অনেক দূর এগিয়ে যাবে। সেই আগেকার সংবাদও আমরা এখন দেখতে পাই। ভোরের ডাক পত্রিকা ২৭ বছর সেই কাজটি করে চলেছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল বলেন, আমরা যা দেখি, সংবাদকর্মীরা তা লেখার চেষ্টা করি। কিন্তু আমাদের কলম আজ বিভিন্নভাবে বাধাগ্রস্থ হচ্ছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকরা অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলনসহ অনেক ভূমিকা রেখেছে। তারপরও সাংবাদিকরা নায্য পাওনা থেকে বঞ্চিত। ভোরের ডাক সংবাদপত্রটি দীর্ঘদিন যাবৎ সত্য লেখনিতে সচেষ্ট রয়েছে।
কলামিষ্ট ও লেখক ড. মাসুম চৌধুরী বলেন, ইতিবাচক লেখনীতে সংবাদপত্র অনেকদূর এগিয়ে যায়। ভোরের ডাক পত্রিকাটি ইতিবাচক লেখনীর মাধ্যমে ২৭ বছর অতিক্রম করল। নেতিবাচক লেখনী সমালোচনা করা যায়, কিন্তু জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেনা।
দিলরুবা খানম ও আমিনুল হক শাহীনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ,কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম চৌধুরী, সাপ্তাহিক চাঁটগার সংবাদের সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লায়ন মজিবুর রহমান কোম্পানী, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির, নারী নেত্রী রুমকি সেন গুপ্ত, বিশ্বজিৎ পাল, বাবলু দাশ, মো. আলমগীর, মাহতাব উদ্দিন চৌধুরী, নুরুল কবির, আবদুল করিম সেলিম, মোপলেস এর সাধারণ সম্পাদক সজল চৌধুরী, আনোয়ারা প্রতিনিধি ইমরান বিন ইসলাম, এস কে সাগর প্রমূখ। বিশিষ্টজনদের বক্তব্যের পর কেক কেটে ভোরের ডাক পত্রিকার শুভ কামনা করা হয়।
এছাড়া দিনব্যাপী ভোরের ডাক চট্টগ্রাম অফিসে অগণিত লেখক, পাঠক ও ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময় অব্যহত রয়েছে। ফুলেল শুভেচ্ছা জানান দি চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজের সভাপতি মাহবুবুল আলম ও পরিচালকমন্ডলীদের পক্ষ থেকে কর্মকর্তা এম মোকাম্মেল হক খান, পটিয়া জেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আহবায়ক সৈয়দ নুরুল আবছার, যুগ্ন আহবায়ক মোহাম্মদ আসিফ ইকবাল, সিটিজি পোষ্ট ডট কমের সম্পাদক স.ম জিয়াউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক মো. জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু, মো. সেলিম উদ্দিন, আসিফ ইকবাল, বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক , সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।