অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে সাবেক পরারাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি রোববার ১০ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনলাইন গণমাধ্যম সম্মেলনের উদ্বোধন পর্বটিতে অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে প্রধান অতিথি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিডি নিউজ২৪.কম এর সিনিয়র এডিটর, জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লা কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মিডিয়া ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং দৈনিক অবজারভারের সিনিয়র রিপোর্টার জীবন ইসলাম, নতুন সময়.কম এর সিইও এমদাদুল হক বিপ্লব, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, অনলাইন মিডিয়ার কোষাধ্যক্ষ নাজমা আক্তার, রাইজিং বিডির প্রতিষ্ঠাতা সম্পাদক উদয় হাকিম, বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুল কামাল, জিবি নিউজের রকিব হোসেন, পাবনা সংবাদের প্রকাশক ও সম্পাদক সরকার রুহুল আমিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অনলাইন মিডিয়া ওনার্স এসোসিয়েশন ও অনলাইন মিডিয়া ফোরামের প্রধান সমন্বয়কারী শরীফ মোহাম্মদ মাসুম।
আমানুল্লাহ কবীর বলেন, আমরা যদি সব অনলাইন একসঙ্গে থাকি তাহলে আমাদের কেউ ভাঙতে পারবে না। যদি একত্রিত না হই তাহলে সহজেই সবাই ভাঙতে পরবে। নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের অতিক্রম করতে হয়।
তিনি বলেন, সাংবাদিক লাইন হচ্ছে বিপদ সংকেত। এই লাইনে যথেষ্ট বিপদ আছে। সব সময় সাংবাদিকদের জন্য অনুকূল পরিবেশ থাকে না। সাবারই প্রোটেকশন আছে, সাংবাদিকদের নেই। প্রিন্ট মিডিয়া বর্তমানে খুবই শক্তিশালী।
তিনি আরো বলেন, অনলাইন মালিকদের অবশ্য দুইটি দিক থাকতে হবে, প্রফেশনাল এবং কমার্শিয়াল। তা না হলে অনলাইন কোনভাবেই চলতে পারবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।