Monday, August 31

সাংবাদিক হেদায়েতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

0

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্যার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন বটিয়াঘাটার থানার ওসি (তদন্ত) ইব্রাহীম হোসেন সোহেল। পরে বিচারক নয়ন বিশ্বাস তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো.হেদায়েত হোসেন মোল্যাকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.