Saturday, August 1

সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার

0

বুধবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার দিয়াবাড়ী এলাকা থেকে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব সদর দপ্তর।র‍্যাব সদর দপ্তর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ জোগানের অভিযোগে আজ বিকেলে ঢাকার দিয়াবাড়ী থেকে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.