ন্যাশনাল ডেস্কঃ সিএমপি ট্রাফিক উত্তর বিভাগ এলাকার আওতাধীন বায়েজিদ বোস্তামি এলাকার অক্সিজেন মোড়ের পাশে জামান হোটেলে মালিক-শ্রমিক, চালক-হেল্পার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ট্রাফিক পক্ষ পালনের অংশ হিসেবে নিরাপদ সড়ক ব্যবহার এবং ট্রাফিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ।জনাব উত্তম কুমার দেবনাথ (টি আই প্রবর্তক) , জনাব বশিরুল ইসলাম (টি আই মুরাদপুর),জনাব মোঃ আলমগীর হোসেন (টি আই বায়েজিদ), এবং জনাব বিপুল পাল (টি আই বহদ্দারহাট)এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত সকলকে নিরাপদ সড়ক ব্যবহার, নিরাপদে রাস্তা পারাপার ও ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্যযে, ৪ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলমান ট্রাফিক পক্ষ পালনের অংশ হিসেবে এই প্রোগ্রাম অনুুষ্ঠিত হলো।