Friday, November 13

সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ের ঝুকিপূর্ন স্থান থেকে সরিয়ে আনা হচ্ছে বসতিদের

0

চট্টগ্রামের সীতাকুন্ডের দুর্গম জঙ্গল সলিমপুরের পাহাড়ে ভয়াবহ পাহাড় ধসে ৫জনের মর্মান্তিক মৃত্যুর পর পাহাড়ের ঝুকিপূর্ন স্থান থেকে সরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জানা যায়, গত দুদিনে পাহাড়ের ঝুকিপূর্ন স্থান থেকে সরিয়ে আনা হয়েছে ৬০টিরও অধিক পরিবারকে। আরো যারা আছে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসনের সহযোগীতায় সরিয়ে আনার কার্যক্রম অব্যহত আছে।
এই বিষয়ে ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মশিউর বলেন, পাহাড় থেকে ঝুকিপূর্ন বসতিদের প্রশাসনের সহযোগীতায় সরিয়ে আনার কার্যক্রম চলছে। এই পর্যন্ত প্রায় ৬০টি পরিবার সরিয়ে আনা হয়েছে। বাকীদের সরিয়ে আনার কার্যক্রম চলছে। বিদ্যুৎ বিচ্ছিন্নের পর থেকে এলাকায় চুরের উৎপাত বেড়েছে। ছাত্রছাত্রিদের পড়ালেখায় কষ্ট হচ্ছে।
অর্থ সম্পাদক রফিকুল ইসলাম হামিদী বলেন, আমরা চেষ্টা করছি ঝুকিপূর্ন সকল বসতীদের সরিয়ে আনতে।ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আমাদের এই উদ্ধার কাছে সার্বিক সহযোগীতা করছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.