Saturday, August 15

সুন্দরগঞ্জে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক পলাতক

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষক পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা গেছে উপজেলার মধ্য বেলকা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ২ সন্তানের জনক ভ্যান চালক রাজু মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে পশ্চিম বেলকা গ্রামের জনৈক দিনমজুরের শারীরিক প্রতিবন্ধি কন্যাকে ধর্ষণ করে আসছিল।

গত মঙ্গলবার ওই প্রতিবন্ধি রাজুকে বিয়ে করার চাপ দিলে সে এই মহুত্বে বিয়ে করতে অপারকতা প্রকাশ করে। এরই এক পর্যায় স্থানীয়রা রাজুকে আটক করে বিষয়টি নিরসনের জন্য উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে হাজির করে। ধর্ষক রাজুর পরিবারের লোকজন উপস্থিত না হওয়ায় স্থানীয়রা রাজুকে নিয়ে ফিরে আসে। মঙ্গলবার রাতেই স্থানীদের নিকট থেকে রাজু পালিয়ে যায়।

একটি সুত্রে জানা গেছে, ওই প্রতিবন্ধি পাঁচগাছি শান্তিরাম গ্রামের নানার বাড়িতে থেকে বেলকা ইউনিয়নের একটি বালিকা বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়া লেখা করত। ভ্যান চালক রাজু মিয়া প্রতিদিন তাকে ভ্যানে করে স্কুলে নিয়ে আসা যাওয়া করত। এই সুযোগে ভ্যান চালক প্রতিবন্ধি শিশুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধষণ করে।

এনিয়ে বুধবার রাতে প্রতিবন্ধির পিতা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছে। মামলা তদন্তকারি এসআই শামসুল হক জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.