Saturday, August 8

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসনের ঈদ উপহার

0

ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রাম সমাজসেবা অধিদফতরের আওতাধীন ৩৫৪জন সুবিধাবঞ্চিত, মানসিক প্রতিবন্ধি শিশুদের মাঝে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ হতে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

আজ (বুধবার) দুপুরে সমাজসেবা অধিদফতর, চট্টগ্রাম এর আওতাধীন সরকারি শিশু পরিবার বালিকা, রউফাবাদ, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, রউফাবাদ ও সরকারি শিশু পরিবার বালক, পটিয়া,চট্টগ্রাম এর মোট ৩৫৪জন শিশুদের মাঝে জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের পক্ষ হতে ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। ঈদের নতুন পোশাক পেয়ে এই সময় সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দে মেতে উঠে। ক্ষণিকের জন্য হলেও পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে যায়।

এসময় উপস্থিত ছিলেন জনাব রাকিব হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক),জনাব মোহাম্মদ ফরিদুল আলম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,চট্টগ্রাম, জনাব নু-এমং মারমা মং, রেভিনিউ ডেপুটি কালেক্টর, চট্টগ্রাম, জনাব তানজিনা আফরিন,উপতত্ত্বাবধায়ক,সরকারি শিশু পরিবার (বালিকা)রৌফাবাদ,চট্টগ্রাম। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, তমান সরকারের লক্ষ্য কোন শিশু যেন খাদ্য,শিক্ষা, চিকিৎসা ও তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকার শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করছে। সমাজসেবা চট্টগ্রামের আওতাধীন এই সুবিধা বঞ্চিত শিশুরা যেন ঈদে পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে যায় তার জন্যই আজকের এই আয়োজন এবং দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করে আগামী দিনে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.