মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী-শাশুড়িসহ চারজনকে হত্যা করে ঘাতক আত্মহত্যা করেছে। রবিবার ভোররাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
রোববার সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি। ঘটনাস্থলের ১৫ কিলোমিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক নেই। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারবো। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারাণা তার।
তিনি বলেন, আমি খবর নিয়েছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে এক ব্যক্তি তার স্ত্রী, মা ও দুই প্রতিবেশীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।