নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামে এক সাথে ৩টি সন্তান প্রসব করেছেন এক গৃহবধু। তাদের মধ্যে ২ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তান। ৩টি সন্তানেই সম্পুর্ণ সুস্থ থাকলেও মা শাপলা বেগম অসুন্থ রয়েছেন।খবর পেয়ে মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে মা ও সন্তানদের দেখতে যান হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও এসিল্যান্ড শামীমা সুলতানা। গত ২৬ ফেব্রুয়ারী ওই এলাকার সাফিউল ইসলামের স্ত্রী রংপুরের এশটি বেসরকারী হাসপাতালে ৩টি সন্তান প্রসব করেন।
মধ্য গড্ডিমারী গ্রামের জিয়া ও দুলু জানান, সাফিউল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। তার স্ত্রী শাপলা বেগম গত ২৬ ফেব্রæয়ারী ৩টি সন্তান প্রসব করেন। সন্তান গুলো সুস্থ থাকলেও মা প্রচন্ড অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। আর্থিক সংকটের কারনে ঠিকভাবে তার চিকিৎসা করাতে পারছেন না। খবর পেয়ে হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও এসি ল্যান্ড শামীমা সুলতানা তাদের দেখতে এসেছিলেন। তিনি খাবারসহ আর্থিক সহযোগিতা করেছেন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন বাচ্চা গুলো দেখতে ভীর জমাচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগের লোকজনকে এখন দেখা যায়নি ওই বাড়িতে।
হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন বলেন, আমি খবর পেয়ে নিজেই দেখতে এসেছি। সন্তান গুলো সুস্থ আছে। মায়ের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।