Sunday, August 16

হাতীবান্ধায় ভেজাল ধান বীজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ভেজাল ও নকল ধান বীজ বিক্রির দায়ে দুই বীজ ব্যবসায়ীর জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে উপজেলার মেডিকেল মোড় রেল গেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন। এ সময় মেডিকেল মোড় রেল গেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনের ১০ হাজার ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘরের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের অভিযোগ স্বীকারও করেন। পরে ওই দুই ব্যবসায়ী কাছে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সামিউল আমিন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.