লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাথা বিহীন একটি গরুর বাছুর জন্ম গ্রহন করেছেন। তবে গরুর বাছুরটি মৃত জন্মগ্রহন করেন। আর এতে করে এলাকায় আলোরন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার দইখাওয়া গ্রামে আবুল কালামের বাড়িতে এই মাথা বিহীন গরুর বাছুরটি জন্মগ্রহণ করে।
গরুটির মালিক আবুল কালাম জানান, মাথাবিহীন এ বাছুরটি মৃত মৃত জন্মগ্রহণ করে। এই ঘটনা আমি আগে কখনো দেখিনি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রানিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে গরুটি বড় ধরনের কোন আঘাত পেয়েছির। আর না হয় কোন রোগে আক্রান্ত ছিল। তাই এই ধরনের বাছুর প্রসব করেছে।