Tuesday, July 28

৮০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস

0

শিরোনাম পড়ে চমকে যেতেই পারেন। তবে এটাই সত্যি। ছবি প্রতি বর্তমানে ৮০ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন দক্ষিণী নায়ক প্রভাস।

‘বাহুবলী’ ও ‘বাহুবলী-টু’র আকাশছোঁয়া সাফল্যের পর তার ক্যারিয়ার এখন তুঙ্গে। এই ছবির জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, সেটাই বোধহয় এখন সুদে-আসলে পুষিয়ে নিতে চাচ্ছেন।

শুধু তেলেগু ছবিতে নয়, বলিউডেও তার চাহিদা বেড়েছে ব্যাপক। বলিউড নির্মাতারা তাকে নিয়ে ছবি করতে আগ্রহী হয়ে আছেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, নির্মাতা রোহিত শেট্টি প্রভাসকে বলিউডে নিয়ে আসছেন। শুধু তাই নয়, চমক হিসেবে থাকছে সালমান খান। অর্থাৎ, তার ছবিতে প্রভাস ও সালমান খানকে একসঙ্গে দেখা যাবে।

অন্যদিকে করণ জোহর আগেই ঘোষণা দিয়েছেন তিনি প্রভাসকে নিয়ে কাজ করতে আগ্রহী। তাই খুব শিগগিরই যে বলিউডের পর্দায় প্রভাসকে দেখা যাচ্ছে, এটা আর বাড়িয়ে বলার কিছু নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.