Tuesday, August 25

অতিরিক্ত দাম চাওয়ার প্রতিবাদ করায় হামলার শিকার সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন

0

কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় ক্রেতার কাছে পণ্যের অতিরিক্ত দাম চাওয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন (৩৪)।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম স্বপন কুমার সাহা (৫২)। তিনি বক্সিরহাট এলাকায় দয়াল পাশারি ভান্ডারের মালিক। পলাতক আসামিরা হলো নওশাদ আলী খান (৬৫) ও জুয়েল সাহা (২৭)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.