Friday, September 4

অদক্ষ মন্ত্রী আর ড্রাইভাদের কারনে মৃত্যুমিছিল- মোমিন মেহেদী

0

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, অদক্ষ মন্ত্রী আর ড্রাইভাদের কারনে মৃত্যুমিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মের পাশাপাশি সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক কন্যা শেখ হাসিনাকেই নিবেদিত থাকতে হবে সবচেয়ে বেশি। নাগরিক সচেতনতার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবির বরাবরই বিভিন্ন কর্মসূচী পালন করেছে; লিফলেট বিতরণ, স্বেচ্ছাসেবা-সচেতন কর্মসূচী ইত্যাদি। আগামীতে এই ধারা অব্যহত রাখবে বাংলাদেশের রাজনীতিতে নতুন ট্রেন্ড নতুনধারা বাংলাদেশ এনডিবি।

তিনি ১৯ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ২৫ মার্চ আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে ‘নির্যাতন প্রতিরোধ ১০ দিবস’ কর্মসূচী পালনের চতুর্থ দিন উপরোক্ত কথা বলেন।
ভাইস চেয়ারম্যান গাজী একরামুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র মিস্ত্রী, চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মোমিন মেহেদী সড়কপথে অকাতরে প্রান হারানো সকল মৃত্যের শান্তি কামনা করে বলেন, নির্মম এই মৃত্যুপথ চায় না জনগন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.