Friday, November 6

অধ্যাপক মোহাম্মদ খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

দৈনিক আজাদী’র প্রয়াত সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের চৌদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি।

বৃহস্পতিবার বাদ মাগরিব শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে আয়োজিত মাহফিলে মিলাদ পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মোহাম্ম আলী আকবর। মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা নজরুল ইসলাম আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির কোষাধ্যক্ষ আলহাজ নূরউদ্দিন আহমেদ, মরহুমের পুত্র  সম্পাদক মোহাম্মদ জহির, সাংবাদিক মো: নাসিরউদ্দিন চৌধুরী, মহররম হোসাইন, নুরুল করিম বাচ্চু প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তরা বলেন, দেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধে অধ্যাপক খালেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়, সুস্থ ধারা সাংবাদিকতার বিকাশ এবং মুক্ত বুদ্ধির চর্চায় আজীবন সংগ্রাম করে গেছেন। সভায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.