Tuesday, August 25

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

0

দু’দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘোষণা দেয়া হয়। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে অন‌্যান‌্য হলেও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.