Sunday, August 9

অনির্দিষ্টকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব :শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী দীপু মনির বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব।

আজ শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা-সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবার মিটিং করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ-সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.