Friday, August 21

অনুপ্রবেশকারীদের আ’লীগ থেকে বের করে দিতে হবে – নানক

0

লালমনিরহাট প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের বের করে দিতে হবে। আগামীতে ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। অনুপ্রবেশকারীরা তাদের স্বার্থের জন্য আওয়ামীলীগে যোগ দিয়েছে। এটা বুঝতে হবে নেতাদের।
বুধবার লালমনিরহাটে জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ থেকে আওয়ামীলীগ মঙ্গাকে বিদায় দিয়েছে। তা দেখে বিএনপি জামাত নানা যড়ষন্ত্র করছে। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়া ও নিজামী আওয়ামীলীগকে শেষ করে দিতে যড়ষন্ত্র করেছেন। কিন্তু ব্যর্থ হয়েছে।

অমিত শাহ’র বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি সর্ম্পকে নানক বলেন, বিজেপি যখন ক্ষমতায় যায় তখন মির্জা ফখরুল মিষ্টি খাই আজ সেই বিজেপি তাদের বিরুদ্ধে বক্তব্য দিলে আতে ঘা লাগে কেন?

জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাইমুজ্জামান মুক্তা।

সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সম্পাদক মতিয়ার রহমান, সাবেক এমপি সফুরা বেগম রুমী, যুগ্ন সম্পাদক বাদল অাশরাফ, সরওয়ার হায়াত খান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিয়াকত হোসেন বাচ্চু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রহুল আমিন বাবুল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.