নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৩ থানার ওসিদের রদবদল করা হয়েছে।গত রোববার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
নতুন কর্মীসুচির ধারাবাহিকতায়, বায়েজীদ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, অপরাধী যেই হক না কেনো ছাড় দেওয়া হবে না। পুলিশের প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে তা আবার পূনরায় ফিরে আসবে।সমাজের মুখ্য অপরাধ গুলো দমানোর কঠোর ভাবে চেষ্টা করছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছেন, তাদেরকে খুব শিগ্রই আইননের আওতায় আনা হবে। আমরা সমাজ থেকে অপরাধজনিত ভীতি দূর করতে চাই। এজন্য সমাজের শান্তিপ্রিয় মানুষ যারা আছেন তাদের সাথে পুলিশের মেলবন্ধনের কোনো বিকল্প নেই। আমরা পুলিশের সাথে জনগণের কোনো দূরত্ব রাখতে চাই না। একসাথে অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ করতে চাই। সাধারণ জনগণকে আগের থেকেও কঠোর নিরাপত্তা দিতে মাঠে থাকবে বায়েজীদ থানা পুলিশ।
জানা যায়, সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), একই থানার (ওসি) সনজয় কুমার সিনহাকে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার (ওসি) হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ ও পাহাড়তলী থানার (ওসি) হিসেবে পরিদর্শক মো.বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।