Friday, September 11

অপ্রাপ্ত বয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

0

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে রাজধানীর গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দেওয়া হয়।

 এ সময় বিআরটিএ এবং ডিএমপিকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.