দেশের একমাত্র তৈল শোধনাগার ইস্টার্ন রিফাইনারীর তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ লোকমান ব্যক্তিগত কারন দেখিয়ে অবশেষে পদত্যাগ করলেন। আজ তার পদত্যাগের দাবীতে রিফাইনারীতে আন্দোলন হয়। তার বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যবস্হাপনা পরিচালকের দায়িত্ব পালনকালীন সময়ে বৈষম্যের শিকার হন বলে জানান অনেক কর্মকর্তা ।
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সরকারী বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ ও বিগত সরকারের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল ঘোষনা হলে ইস্টার্ন রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবী করেন বৈষম্যের শিকার কর্মকর্তা ও কর্মচারীরা। । কয়েকজন কর্মকর্তা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, ঘুষ, স্বজন প্রীতির দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছিল এই প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব থেকে অভিযোগ থাকলেও শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকাকালীন অনেকে প্রতিবাদ করতে সাহস করেননি।
গত৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিনা সরকারের পতনের পর এই ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের বিষয় জোড়ালো দাবী করছেন এ্ই প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী কর্মকর্তা ও কর্মচারীরা।
এক সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে চট্টগ্রামের সমন্বয়করা ব্যবস্থাপনা পরিচালককে আজ (২৫আগষ্ট) রবিবারের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে স্মারকলিপি দেন। সেই সাথে তারা বিপিসিকেও এমডির পদত্যাগের জন্য স্মারকলিপি দেন। আজ এমডির পদত্যাগের দাবীতে কর্মকর্তারা রিফাইনারীতে আন্দোলন করলে এক পর্যায়ে ইস্টার্ন রিফাইনারীর তিনবারের ব্যবস্হাপনা পরিচালক আজ তার ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ।