Friday, August 21

অবৈধপথে ভারতে পারাপারের সময় বেনাপোলে পাচারকারীসহ ৫৪ নারী-পুরুষ ও শিশু আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: অবৈধ ভাবে ভারত সীমান্ত পারাপারের সময় যশোরের বেনাপোল ও দৌলতপুর সীমান্ত থেকে এক পাচারকারীসহ ৫৪ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা নামক মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ ও শিশুকে আটক করে। অপর এক অভিযানে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দালালসহ ৫ জনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।

অপর এক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, ভারত থেকে অবৈধ পথে বিপুল সংখ্যক নারী পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ খান বলেন, অবৈধ ভারতে পারাপারের সময় দালালসহ ৫৪ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.