শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি(সি.আর.ইউ) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরন শর্মা বলেন, ‘১৯৫২ সালের আজকের এই দিনে মায়ের ভাষা রক্ষার্থে জীবন দিয়েছিলেন আমাদের ভাইয়েরা। ভাষার জন্য এভাবে জীবনদান পৃথিবীতে বিরল। তাদের সে আত্মাহুতি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমরা ভাষার মর্যাদা রক্ষার্থে উদাসীন। আমরা সবাই সবার জায়গা থেকে ভাষার সঠিক ব্যবহারে সচেষ্ট থাকবো।’
সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির বলেন, একুশে ফেব্রুয়ারি একদিকে যেমন শোক ও বেদনার, অন্যদিকে তেমনি শক্তি ও প্রেরণার। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা ‘বাংলা’ ও স্বতন্ত্র সংস্কৃতি।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ নুরুল কবির, নির্বাহী সদস্য মোঃ আলমগীর, নির্বাহী সদস্য মোঃ কামাল,
স.ম. জিয়াউর রহমান , ইফতেখারুল করিম চৌধুরী, মোঃ শরিয়ত উল্লাহ মানিক, শেখ সেলিম, রাজু আহম্মেদ ।