Monday, September 7

অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণের পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে জিএম কাদের, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী, ১৪ দলীয় নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আ ম ম ম আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফুল দেন শহীদ বেদিতে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শ্রদ্ধা জানানোর পর ফুল দেন ঢাকাস্থ বিভিন্ন মিশনের কূটনীতিকরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান, সমিতি, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.