কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই ও চিৎমরম ইউনিয়ন জোনালের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অর্থনৈতিক শুমারী ও মূল শুমারীর ৪দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুমারীর উদ্বোধন করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিসংখ্যান উপপরিচালক মো.নুর উজ জামান,মুহাম্মদ ওয়াহিদ মুরাদ(প্রেগ্রামার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ), মোহাম্মদ মাহাবুব হাসান (প্রধান শিক্ষক), মো.কবির হোসেন (সাবেক সভাপতি কাপ্তাই প্রেসক্লাব),প্রশিক্ষক মুহাম্মদ ইবরাহীম
জোনাল অফিসার জোন-৩, কাপ্তাই। কাপ্তাই ও চিৎমরম দুটি ইউনিয়নে ২১জন তথ্য সংগ্রহকারী ও ৫জন সুপারভাইজার এ কর্মশালা প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।