কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার অবস্থিত ঐতিহ্যবাহী ‘প্রগতি সংসদ’ ক্লাবটি দীর্ঘ ১৭বছর যাবত অর্থ অভাবে সংস্কারবিহীন পড়ে আছে। উক্ত প্রগতি সংসদ ক্লাবটি ৩১মে ১৯৭৮সালে স্থাপিত হয়। উপজেলা সমাজ কল্যাণ হতে এটি সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয়। যার রেজিনং-রাঙ্গামাটি -২২(৬৮৫)৭৮,তারিখ ৩১/৫/৭৮ইং তারিখ। এটি ঐক্য, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া,ও সমাজ কল্যাণ মূলক অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। এ প্রগতি সংসদ ক্লাবটি প্রতিষ্ঠা হওয়ার পরে হতে বিভিন্ন ধরনের সামাজিক,সাংস্কৃতিক, সরকারের টিকা কর্মসূচী ,আশ্রায় কেন্দ্র,শিশু শিক্ষা, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজ করে প্রশংসা করিয়েছিল।
এছাড়া উক্ত ক্লাবটি হতে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করে উপজেলা,জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। রাঙ্গামাটি জেলার মধ্যে এ প্রগতি সংসদ ক্লাবটি ছিলো সকলের নিকট সু-পরিচিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন ক্লাব। ধীরে ধীরে ক্লাবটি অর্থ অভাব,পরিচালোনা সমস্যয় দীর্ঘ ১৭বছর যাবত সংস্কার বিহীন পড়ে আছে। সরজমিনে গিয়ে দেখাযায়, ক্লাবটি উপরের কোন ছাধ বা টিন নেই। ক্লাবের ভিতরে বড় বড় গাছ জন্মে আছে। সকল কাগজপত্র, আলমেরি, চেয়ার -টেবিল বৃষ্টির পানিতে সব নষ্ট হয়ে গেছে। এবং তাতে উইপোকা ধরে মাটিতে পরিনত হয়েছে।
ঐতিহ্যবাহী প্রগতি সংসদটি সংস্কার বিহীন পরিত্যক্ত ও ভুতুড়ে পরিবেশ পরিনত হয়েছে। উক্ত প্রগতি সংসদ ক্নাবটির সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সম্পাদক মো.আনোয়ার হোসেন ও কার্যকরী সদস্য মহি উদ্দিন জানান ঐতিহ্যবাহী প্রগতি সংসদটি যারা পরিচালোনা করত তারা অনেই মারা যাওয়ার পর আর এই ক্লাবটি পরিচালোনা করা হয়নি। ধীরেধীরে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্লাবটি রাঙ্গামাটি জেলা মধ্যে একটি নাম করা সংগঠন।এখানে সরকারের বিভিন্ন কর্মসূচী পালনসহ সামাজি কাজ পরিচালোনা করা হত।এবং এ ক্লাব হতে জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় খেলে সুনাম অর্জন করেছে।বর্তমানে ক্লাবটি ৫লাখ টাকার অর্থ অভাবে সংস্কার বিহীন পড়ে আছে। এটি সংস্কার করা হলে আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবো। এবং সরকারের বিভিন্ন কর্মসূচী সহ সমাজের বিভিন্ন কল্যাণ মূলক কাজ করা হবে।তাই এটি সংস্কারের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।