Wednesday, September 9

অল্পের জন্যে বাঁচলেন অভিনেত্রী রাধিকা

0

ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী রাধিকা শরতকুমার অল্পের জন্য প্রাণে বাঁচলেন। শ্রীলঙ্কার সিনামন গ্র্যান্ড হোটেলে ছিলেন তিনি। হোটেল ছাড়ার কিছুক্ষণ পরেই ভয়বহ বিস্ফোরণের খবর তার কানে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমি বিশ্বাস করতে পারছি না, যে হোটেল ছেড়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছি, সেই হোটেলই এমন ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে।

টুইটারের এই খবরটি প্রকাশের পর মুহূর্তেই হাজার হাজার ভক্তরা এটি শেয়ার করেন। আশীর্বাদ ও শুভকামনা জানান অনেকেই।

রাধিকা শরতকুমার একাধারে অভিনেত্রী, প্রযোজক ও উদ্যোক্তা। তিনি তামিল, তেলেগু, মালাইলাম, হিন্দি, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা তিন শতাধিক। এছাড়া প্রযোজনা করেছেন বেশ কিছু সিনেমা। অভিনয়ের জন্য পেয়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেকগুলো পুরস্কার।

উল্লেখ্য, গতকাল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। সকালে প্রার্থনারত মানুষদের কাছেই হয় ধারাবাহিক বিস্ফোরণ। বিস্ফোরণ হয় তিনটি চার্চ ও তিনটি হোটেলে। ওই তিনটি হোটেলের মধ্যে একটি সিনামন গ্র্যান্ড।

সংবাদ সংস্থা এএফপি জানায়, বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০–তে পৌঁছেছে। ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.