Sunday, August 23

অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অধীনে ডেবারপাড় এলাকাবাসীর উদ্যোগে ও আওয়ামী বাস্তহারা লীগ বায়েজিদ থানা কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সৌজন্যে বাস্তহারা, হকার্স, ভ্যান, রিক্সা, টেক্সি চালক, দিনমজুর ও শ্রমজীবী অসহায় গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৩ এপ্রিল (সোমবার) সকাল ১১ ঘটিকার সময় প্রায় পাঁচশ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু।

সভাপতিত্ব করেন বায়েজিদ থানা আওয়ামী হকার্স লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী আব্দুল কুদ্দুস বাপ্পি, আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা শামিম। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডাক্তার জহিরুল ইসলাম , বাহাদুর তালুকদার, বেলাল মিস্ত্রি, হেলাল, আবুল, সেলিম, বাবলু, বাবুল, জামাল, ইব্রাহিম, জহির, শাহবুদ্দিন, আলী আকবরসহ আর অনেকে।
Attachments area

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.