চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান খোকন চৌধুরীর উদ্যোগে অসহায় ও গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ মে (মঙ্গলবার) সকালে প্রায় ৩ হাজার অসহায় ও গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এতে চাল, ডাল, চনাবুট, পিঁয়াজ, লবণ, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস ছিল। চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, গণসচেতনতা তৈরীতে সকলকে আরো উদ্যোগী হয়ে কাজ করতে হবে। যে যার স্থান থেকে মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা, এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না। আক্রমণের জন্য যে প্রতিরোধ ব্যবস্থা তৈরী করা দরকার, অর্থাৎ প্রতিষোধক, ওষুধ হবে বিদেশে। ওষুধ তৈরী হলে আমরা আমদানি করবো। এখন শুধু আত্মরক্ষার পালা। সেই আত্মরক্ষার জন্য যে সকল নির্দেশনা আছে সেগুলো পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, দিলীপ দাশ, সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহবায়ক নুরুল কবির শাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, মোহাম্মদ ইউসুফ, জয় দশসহ অনেক নেতৃবৃন্দ।