Thursday, August 20

অসহায় গরীব-দুঃখীদের খাদ্য সামগ্রী বিতরণ

0

চট্টগ্রামের হাটহাজারি থানার অধীনে মানবাধিকার সংস্থা সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংস্থার সভাপতি আবু হেনা চৌধুরীর উপস্থিতিতে এলাকার মধ্যবৃত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় প্রায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, শিক্ষা-বিষয়ক সম্পাদক আজিমুল আহসান চৌধুরী, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডাঃ উজ্জ্বল কান্তি চৌধুরী, ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ নুরুদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক নিজাম শেখ সেলিনা আক্তার, উপজেলা কমিটির সমাজ-কল্যাণ সম্পাদক মোঃ আলীসহ সংস্থার সদস্যবৃন্দ।

আবু হেনা চৌধুরী বলেন, আমরা সব সময়ই জনগণের সেবা করতে চায়। করোনার প্রাদুর্ভাবে গৃহবন্ধি বাংলাদেশের হতদরিদ্র মানুষের পাশে সমাজের উচ্চবিত্ত লোকদের এগিয়ে আসা উচিত। এছাড়াও তিনি বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন- বর্তমানে সারা বিশ্বে ন্যায় বাংলাদেশেও করোনা প্রভাব পড়েছে। আমাদের বর্তমান সরকার করোনা প্রতিরোধে যে ভূমিকা নিয়েছেন আমি তার সাধুবাদ জানাই। তিনি সবাইকে সরকারের দেওয়া নির্দেশ মেনে চলতে আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.