চট্টগ্রামের হাটহাজারী থানার অধীনে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন রাশেদ এর অর্থায়নে প্রায় ১২শত গরীব-অসহায় পরিবারের জন্য খাদ্য-সামগ্রী বিতরণের জন্য চাল, ডাল, আলু, তেল প্যাকেটজাত করেন।
ইকবাল হোসেন রাশেদ বলেন, একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগনের সেবা করা। বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে থাকা। আমিও ঠিক তাই করছি। আমি আমার এলাকার অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।