কাজী মাহদী কবির: সেবাই যাদের উদ্দেশ্য, তার নাম পুলিশ। কিন্তু বাংলাদেশে এখন পুলিশের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে মানুষের। পুলিশের মধ্যেই কিছূ খারাপ লোকের কারণে আজ খারাপ হয়ে যাচ্ছে পুৃলিশের নাম।
তার বিপরীত কাজ করে দেখিয়ে দিচ্ছে চট্টগ্রামের কতোয়ালী থানার ওসি এবং কতোয়ালী টিম । ওসি কতোয়ালী এবং তার টিমের কাজ নজর কেড়েছে চট্টগ্রামবাসীর । আস্থা ফিরছে মানুষের মনে।
প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য ২৬ মে, থেকে ৪ এপ্রিল পর্যন্ত অঘোষিত বন্ধ হওয়ায়, গাড়ি চলাচল বন্ধ হওয়ার কারণে প্রয়োজনে বাহির হওয়া মানুষগুলাের বিপাকে পরতে হচ্ছে। আর এর মধ্যে অসুস্থ শুনলে কেউ ঘেষছেনা তার পাশে।
এরই মধ্যে গর্ভবতী বোন বাহির হয়েছে মেডিকেলে যাওয়ার জন্য । তিনি অসুস্থ ছিলেন। তার অসুস্থতার খবর শুনেই পাশে ঘেষেনি কেউ! ‘অনেক’কে ডাকলেও সাড়া দেয়নি কেউই! তবে সাড়া দিয়েছে পুলিশ। সাড়া দিয়েছে টিম কোতোয়ালী। নিজ উদ্যোগে এম্বুলেন্স এনে পৌঁছে দিয়েছে হাসপাতালে।