Wednesday, September 9

অহেতুক হয়রানি নয়, সুনির্দিষ্ট অপরাধ থাকলেই ব্যবস্থা: ইসি রফিকুল

0

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, কাউকে অহেতুক হয়রানি করা হবে না। তবে সুনির্দিষ্ট অপরাধ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
শনিবার সকালে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে সুশীল সমাজ, নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

‘অ্যাওয়ারনেস রাইজিং অন ওমেনস পার্টিসিপেশন, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন ইলেকশন’ শীর্ষক এই সেমিনারে রফিকুল ইসলাম এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা বিভ্রান্ত হচ্ছি বিভিন্ন ধরনের একপেশে সংবাদ পরিবেশন দেখে। আপনারা প্রকৃত সংবাদ তুলে ধরুন। একপেশে সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি না ছড়ানোর জন্যে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এ নির্বাচন কমিশনার।

এছাড়া তিনি অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনসহ সব মহলের সহযোগিতাও কামনা করেন।
ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক নির্বাচন কমিশনার আলিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপসচিব সাইফুল হক চৌধুরী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.