আমেরিকার প্রযুক্তি বিষয়ক মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপল বলছে তাদের ম্যাক অপারেটিং সিস্টেমে বড় ধরণের ত্রুটি ধরতে পেরেছে তারা। এখন সেটা সমাধান করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের সর্বশেষ সংযোজন ম্যাক ওএস হাই সিয়েরা’তে যে ত্রুটি ধরা পড়েছে তার ফলে যে কেও পাসওয়ার্ড ছাড়ায় যন্ত্রটিতে প্রবেশ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে।