Monday, August 17

আইডি কার্ড ছাড়া ঢাকায় প্রবেশে নিষেধাজ্ঞা

0

করোনাভাইরাসের মধ্যে কাজের জন্য পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবে‌শ করতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড (পরিচয়পত্র) সঙ্গে রাখতে হবে। আইডি কার্ড ছাড়া ঢাকায় প্রবেশ করা যাবে না।

আজ শনিবার শ্রম মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে। মন্ত্রণালয়ের পক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) বিজিএমইএ এবং বিকেএমইএর সভাপতির কাছে এক পত্রে সরকারের এই নির্দেশনার কথা জানান।

সংস্থার মহাপরিদর্শক শিবনাথ রায়ের এই চিঠি সকল আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কারখানা কর্তৃপক্ষের প্রয়োজনে কোনো শ্রকিকের ঢাকায় আসতে হলে তাকে অবশ্যই ওই কারখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচয়পত্র দায়িত্বশীল কর্মকর্তারে কাছে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকায় প্রবেশ মুখে তাদের বাধা দেওয়া হবে। ঢাকার বাইরের শ্রমিকদের না আনার জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আগের নির্দেশনা এখনো বহাল রয়েছে বলে জানানো হয় এতে। জরুরি ভিত্তিতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

শিল্প পুলিশের সূত্র অনুসারে শনিবার পর্যন্ত ৫২৩টি কারখানার মালিক তাদের শ্রমিকদের মার্চের মজুরি পরিশোধ করেননি। এর মধ্যে বিজিএমইএ ৮৬, বিকেএমইএ ৬৯, বিটিএম ২২টি, এ ফলে শনিবারও কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরির দাবিতে ভিক্ষোব করেছে।

এসব কারখানাগুলো হলো : আশুলিয়ার জ্যামেতিক নিটওয়্যার লিমিটেড, চারাবাগের এলাইন অ্যাপারেলস লিমিটেড এবং জামগড়ার ফ্যাশন ফোরাম লিমিটেড। এসব কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করে।

পোশাক কারখানার মালিকরা বলছেন, তারা এই লকডাউনের মধ্যে বাইরের শ্রমিকদের ঢাকায় না আসতে নিরুৎসাহিত করছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন। শ্রমিকদের কেউ কেউ অভিযোগ করে বলছেন, তাদেরকে মালিকপক্ষ থেকে ফোন করে কারখানায় আসতে বলা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.