Monday, August 31

আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- এড. জসিম উদ্দিন সরকার

0

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর সহ সভাপতি ও সাবেক চাকসু ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, ল’ইয়ার্স কাউন্সিলর দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে যাচ্ছে। দেশের প্রতিটি বার এ আমরা সততা, নিষ্টা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে একটি শক্তিশালী উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যও ল’ইয়াস কাউন্সিলর বদ্ধপরিকর। তিনি দেশব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জসিম উদ্দিন সরকার উপরোক্ত কথা বলেন।
০৯ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবি অডিটোরিয়ামে ল’ইয়ার্স কাউন্সিলর দ্বি-বার্ষিক সম্মলেনে সভাপতিত্ব করেন বিজ্ঞ আইনজীবি এডভোকেট আবদুল মালিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিরের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ল’ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট মতিউর রহমান আখন্দ, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট গিয়াস উদ্দিন মিটু, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মোহাম্মদ ইউসুফ আলী, এডভোকেট রেজাউল করীম খন্দকার, এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এস এম বদরুল আনোয়ার, সাধারণ সম্পাদক এডভোকেট মো: আয়ুব খান। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, এডভোকেট নাছির উদ্দিন চৌধুরী, এডভোকেট আবদুল মোতালেব ও এডভোকেট কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, দেশ আজ এক ক্লান্তিকাল অতিক্রম করছে। আইনের শাসন বলতে কিছুই নেই। রাজনৈতি অস্থিরতা, সামাজিক অবক্ষয় ও সাংস্কৃতিক গোলামীর মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। বিশৃংখলা সর্বত্র বিরাজমান। এমন পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবিদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.