Saturday, August 29

“আইন মেনে চলবে গাড়ী” সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের অঙ্গীকার

0

আজ সোমবার বিকেল ৩ ঘটিকায়  দামপাড়া পুলিশ লাইন্সস্থ সিএমপি’র সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সহিত সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্দর নগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব মতামত তুলে ধরেন। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ “সড়ক পরিবহন আইন ২০১৮” যথাযথ বাস্তবায়নে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস ছাড়া গাড়ী চালাবেন না বলে অঙ্গীকারবদ্ধ হন। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সাথে মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.