সরওয়ার কামাল জামান: রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে আইসিওতে নেয়া হয়েছে। ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তাঁকে আইসিওতে নেয়া হয়।
আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য জানিয়েছেন।
মাওলানা ইসলামাবাদী জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত ১১ এপ্রিল আল্লামা শাহ আমদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৪ এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকার আলী হাসপাতালে আনা হয়।
তিনি দেশবাসীর কাছে আল্লামা শাহ আমদ শফীর সুস্থতা কামনায় দুয়া চেয়েছেন।
প্রসঙ্গত, শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।