আওয়ামী রাজনীতিকে যারা কুলশিত করে ক্ষমতার অপব্যবহার করে যাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

0

চট্টগ্রাম ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মোঃ জরুহুল আলম জসিম বলেন, আওয়ামী রাজনীতিকে যারা কুলশিত করে ক্ষমতার অপব্যবহার করে যাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে তিরি আরো বলেন যারা রাজনীতি কে নিজের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে যাদের বিরুদ্ধে আওয়ামী পরিবারের প্রতিটি নেতা কর্মীকে শর্তক থাকতে হবে পাশাপাশি রাজনীতির নাম ও পদবী ব্যবহার করে যারা সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে চিহ্নত করে প্রশাসনের কাছে সোপর্দ করা হবে।

অদ্য সকাল ১১ টায় চট্টগ্রাম ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে আয়োজিত শোক র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এই আহবান জানান।

সংগঠনের সভাপতি আলহাজ্ব এসএম আলমগীর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাচ্চুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ খান, ওয়ালি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন দুলাল, সাংস্কৃতিক সম্পাদক স্বপ্ন দত্ত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া, হারুন গফুর ভূইয়া, মোঃ জসিম উদ্দীন, তারেক জামাল, সাহাব উদ্দীন আরঙ্গজেব, বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জুলফিকার আলী মাসুদ, সি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোমিনুল হক, এ-ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ কাওছার, ইউনিট আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর কবির নয়ন, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, খোকন শীল, মুক্তিযোদ্ধা মজনু মিয়া, শামীম আহমেদ সুমন, যুবলীগ নেতা আবু সুফিয়ান, মোঃ আনিছ চৌধুরী রাজন, মোঃ ফারুক শেখ, বাদশা, মোহাম্মদ উল্লাহ মামুন, আরজু, শামীম, আনোয়ারুল আজিম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আবু নোমান নাহিদ, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা এসএম নেওয়াজ মুস্তাফিজুর রহমান রোকন, শাওন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিলি চৌধুরী, দীপ্তি রাণী, শ্রমিক লীগ নেতা মোঃ সেলিম, নয়ন মাঝি, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পূর্ব ফিরোজশাহ হতে সংগঠনের উদ্যোগে বিশাল শোক র‌্যালী ওয়ার্ডের বিভিন্ন এলাকা কৈবল্যধাম, একেখান, অলংকার হয়ে পুণরায় ফিরোজশাহ এলাকায় প্রদক্ষিণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.