আকবরশাহ থানা এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0

রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নগরের আকবরশাহ থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।এই ঘটনায় কেউ আহত না হলেও নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি ডাবল ডেকার বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন মো. নাজিম উদ্দিন নামের বাসটির হেলপার।

আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। অপর দিকে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা হাতে আশপাশের বাসে ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় রিল্যাক্স পরিবহনের বাসটির চালকের ডান পাশের গ্লাস ভেঙে ফেলে এবং বাসটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন নেভাতে গিয়ে হেলপারের বাঁ হাত পুড়ে গেছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘দুবৃর্ত্তরা বাসে আগুন দিতে এসে রিল্যাক্স গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে। পরে বাসের আগুন নেভাতে গিয়ে ওই গাড়ির হেলপার আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.