Monday, September 7

আকাশ আম্বানির বিয়েতে তারাকাদের নাচ

0

বেশ কয়েক দিন ধরেই চলছিল ভারতের ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠান। গতকাল রাতে মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে শ্লোকা মেহতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আকাশ। প্রায় সব অনুষ্ঠানেই হাজির ছিলেন বলিউড তারকারা। গত রাতেও তার ব্যতিক্রম হলো না।

শুক্রবার রাতে বরপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বরাত’ শো। সেই অনুষ্ঠানে শাহরুখ খান, রণবীর কাপুর নাচেন আকাশ ও তাঁর মা নীতা আম্বানির সঙ্গে। আর বিয়ের পার্টিতে নাচেন আমির খান ও করণ জোহর। বিয়েতে বলিউডের হিট গানগুলো গেয়ে মাতিয়ে তোলেন জনপ্রিয় সংগীত তারকা মিকা সিং।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে সবার আগে হাজির হন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও। আমির পরেছিলেন একটি আইভরি রঙের কুর্তা ও পাজামার সেট। কিরণ পরেছিলেন ভারতীয় পোশাক। জ্যাকি শ্রফ পরেছিলেন ধুতি-কুর্তা, মনীশ মালহোত্রা পৌঁছান শেরওয়ানি পরে। চিত্রনির্মাতা রাজকুমার হিরানি, কম্পোজার বিশাল-শেখরও উপস্থিত হয়েছিলেন।

শাহরুখ খান হাজির হন স্ত্রী গৌরী খানকে সঙ্গে করে। দুজনই পরেছিলেন সাদা পোশাক। শুধু শাহরুখই নয়, নীতা আম্বানির সঙ্গে নেচে ঝড় তোলেন গৌরীও।

বিয়েতে হাজির হয়েছিলেন রণবীর কাপুরের প্রেমিকা আলিয়া ভাটও। তবে একসঙ্গে প্রবেশ করেননি। রণবীর ও নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে পোজ দেন করণ জোহর।

অমিতাভ বচ্চন, কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়াসহ অসংখ্য বলিউড তারকা উপস্থিত হয়েছিলেন বিয়েতে। শুধু চলচ্চিত্র অঙ্গনই নয়, হাজির হয়েছিলেন ক্রীড়াঙ্গনের রথী-মহারথীরাও। শচিন টেন্ডুলকার, জহির খান, হরভজন সিং তাঁদের স্ত্রীদের সঙ্গে করে হাজির হয়েছিলেন।

আকাশ-শ্লোকার বিয়েতে বলিউড তারকাদের নাচ অন্তর্জাল দুনিয়ায় ঝড় তুলেছে।

আকাশ-শ্লোকার বিবাহপূর্ব অনুষ্ঠানের একটি রাজকীয় আয়োজন ছিল সুইজারল্যান্ডে। সেখানে অর্জুন কাপুর, মালাইকা অরোরা, সোনম কাপুর, আমির খানসহ অনেককে দেখা গিয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.