ইব্রাহিম হোসেন রাকিব, চট্টগ্রাম প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলার ৪৮ নং আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন স্কুল কমিটির সভাপতি এস এম সাইফুদ্দিন, নুর মোহাম্মদ, সহকারি শিক্ষক মানস কান্তি চৌধুরী, সহকারি শিক্ষক শ্যামল, যুব নেতা আবু তৈয়ব, মোঃ আরিফ প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার আহবান জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।