আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

0
চট্টগ্রাম মহনগরীর জিইসি এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- আহাদ (২৫) মুছা (২৪)। তারা দুজনই নগরীর আগ্রবাদ গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা। এরমধ্যে আহাদ বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনির্ভাসিটির ছাত্র বলে জানাগেছে।
প্রতক্ষ্যদর্শী সাংস্কৃতিক কর্মী সাহিদ শিশু জানান, বেলা ২টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে দিয়ে বহদ্দার হাটের দিক থেকে দুই মোটর সাইকেল আরোহী লালাখান বাজারের দিকে যাওয়ার সময় জিইসি এলাকায় বিপরীত দিক দিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাস তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে বসা একজন ছিটকে ফ্লাইওভারের নীচে পড়ে যায়। অপর একজন মোটর সাইকেল সহ ফ্লাইওভারের উপর পড়ে।
পরে আমরা দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তার আগেই দুজনের মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হামিদ জানান, জিইসি এলাকায় ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় ২জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তবে নিহত ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
গত ঈদুল আজহার দুদিন আগে আখতারুজ্জামান ফ্লাইওভারটি যান বাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়ার পর এটি প্রধম বড় দুর্ঘটনা ঘটলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.