আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ মৃধা আর নেই। গতকাল রবিবার রাত নয়টায় জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ইতিহাসের এই বরেণ্য ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাছিছিড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্য ও হৃদরোগজনিত রোগে আক্রান্ত ছিলেন।