Tuesday, September 22

আগামীকাল দুই দিনের সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

0

আগামীকাল রোববার রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ১ জুলাই বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন আন্তেনিও গুতেরেস ও জিম ইয়ং কিম। সাক্ষাৎ শেষে জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মতি জাদুঘর ঘুরে দেখবেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আন্তেনিও গুতেরেস ও জিম ইয়ং-এর সৌজন্যে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও এই সফরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট।

২ জুলাই তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন এবং সেখানে ত্রাণ বিতরণের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলবেন। এই সঙ্কট নিরসনে আর কী কী করা যায়, সে বিষয়েও আলোচনা করবেন তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাটালিয়া কানেমও এই সফরে তাদের সঙ্গে থাকছেন বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।সফর শেষে ৩ জুলাই তারা বাংলাদেশ ত্যাগ করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.