Friday, July 31

আগামীকাল ফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা

0

ফাইনালে আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। ১৪ বছর পর আবারও ব্রাজিলের এতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় কোপা আমেরিকার ফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি।
পরিসংখ্যান টেনে এনে ফাইনালে কোন দল জিতবে তা নিয়ে বিশ্লেষণ চলছেই। আর সব বিশ্লেষণের শেষ কথা জানা যাবে রোববার ভোর ৬ টার পর ।
ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তা পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের রুদ্ধশ্বাস অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ডিফেন্সিভ লাইন ও গোলকিপার দুই সাইডেই ভালো। লড়াইটা হবে মাঝ মাঠের। মেসি এই আসরে অবিশ্বাস্য। চারটি গোলের পাশাপাশি রয়েছে পাঁচ অ্যাসিস্ট। নেইমার দুই গোল করলেও গোল করিয়েছেন। ফলে ফাইনালে নেইমার ও মেসির সফলতার ওপর অনেক কিছুই নির্ভর করছে।

নেইমারের ব্রাজিল এই আসরে ছয় ম্যাচে দুটি গোল হজম করেছে। অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা, মারকুইনহস, মিলিটাও সিফট করে খেলেন। আবার ডিফেন্সিভ মিডে রয়েছেন কাসেমিরো ও ফ্রেড। রাইট ব্যাক ডানিলো ও লেফট ব্যাক রেনেন লোডি দুর্দান্ত। আর্জেন্টিনার ডিফেন্স ও গোলকিপার মার্টিনেজ অবিশ্বাস্য। আর মেসি একাই আক্রমণভাগের জন্য যথেষ্ট। তিনি গোল করেন ও করান। একাই টানছেন আর্জেন্টিনাকে। আরেকবার ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনা হতে হবে মেসিকে। যিনি একা বিশ্বকাপ জিতিয়েছিলেন। মেসি কি পারবেন?

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.